1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

নাইক্ষ্যংছড়িতে বাঁধের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেডি বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯) সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী
এবং মোহাম্মদ হোসেনের ছোট ভাই মোঃ ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩) সে ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে
ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেডি বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক ঘটনা ঘটে।
এ সময় অন্যান্য ছাত্রের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে ইদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।
এদিকে এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন। এবং এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত করা হয়নি বলে জানালেন পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার সকালে কয়েকজন বেডি বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি মনি পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
২কিশোরীর মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost