1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

চকরিয়ার কৈয়ারবিলের ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার

নিউজ ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব নুরুল আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট পরিষদের নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ওই নারীর নাম উম্মে কুলসুম ( ৩০) ।

ভুক্তভোগি ওই নারী জানান, দীর্ঘ ১৪ বছর যাবৎ কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছি। এই সুবাদে দীর্ঘদিনের পরিচয় থাকায় আমার সাথে মোবাইলের অনলাইন, অফলাইন’সহ নানা যোগাযোগ মাধ্যমে কথা বলত ইউপি সচিব নুরুল আলম।

এক পর্যায়ে বিভিন্ন কৌশলে আমাকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাবের ইঙ্গিত করে অভিযুক্ত ইউপি সচিব নুরুল আলম।

উম্মেকুলসুম আরও জানান, এসব বিষয়ে দীর্ঘদিন ধরে নিজেকে নিরাপদের জন্য এবং চাকরি বাঁচার জন্য তিনি কাউকে কিছু না বলে নিরবতা পালন করে আসছিল।

তবে বিষয়টি এতই অস্বাভাবিক পর্যায়ে চলে যাওয়ার কারণে এখন জনসম্মুখে স্পষ্ট বক্তব্য দেন ভুক্তভোগী এই নারী।

ভুক্তভোগী নারী বলেন, নুরুল আলমের দেয়া কুপ্রস্তাব রাজি না হওয়ায় তাকে চাকরিতে থেকে বহিষ্কারের হুমকি দিয়ে আসছিল দীর্ঘদিন যাবৎ। এবিষয়ে বেশকটি ডকুমেন্টস এবং কুপ্রস্তাবের কথোপকথনের ( মেসেজ ) প্রমাণ রয়েছে। পরে অনৈতিক কাজে লিপ্ত করতে না পারার দায়ে তাকে চাকরি থেকে বিতাড়িত করেন ইউপি সচিব নুরুল আলম ।

পরে সাংবাদিকদের সামনে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ডকুমেন্ট সহকারে উপস্থাপন করতে বাধ্য হয় এই নারী উদ্যোক্তা। এবিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগও দায়ের করেন ওই নারী।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে এবং অভিযোগের বিষয়টি সঠিক কিনা যাচাই-বাচাই করতে অভিযুক্ত ইউপি সচিব নুরুল আলমকে একাধিকবার কল করলেও কোন কল রিসিভ করেনি, পরে তার ওয়াটস্যাপে মেসেজ পাঠিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।

ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের কাছ থেকে জানাতে চাইলে তিনি বলেন-ইউপি সচিবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ হাতে এসেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost