1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

পেকুয়ায় মিথ্যা ও হয়ারনিমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৫ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩ মে সন্ধ্যায় মগনামা সাতঘরপাড়া স্টেশনে এ মানববন্ধন করে। স্থানীয় সুত্রে জানা যায়, ১ মে রাত আড়াইটার দিকে বোর্ডিংপাড়া এলাকার বাসিন্দা আশরাফ হোসেনের বসতবাড়িটি পুড়িয়ে দেয় প্রতিপক্ষগণ। এ ঘটনার একদিন আগে আশরাফ হোসেন লবণের মাঠে কাজ করার সময় প্রতিবেশী আজবাহার বেগম প্রকাশ বুলুর আত্মীয় স্বজনের মারধরের শিকার হন। পরে আহত অবস্থায় তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়। এ ঘটনায় আজবাহার বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আশরাফকে গ্রেপ্তার করে। স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় তারা হতবাক। আগুন নেভাতে আসা এলাকাবাসীকেও বাধা দেওয়া হয়েছে। মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন-একদিকে আশরাফকে জেলে পাঠানো হয়েছে। অপরদিকে তাদেও মাথা গোজার শেষ আশ্রয়টুকুও পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল আশরাফের পরিবারকে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা । বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য যে, ইতিপূর্বে আজবাহার বেগম গং বাদী হয়ে আশরাফ ও মিজানকে আসামী করে দুটি মিথ্যা মামলা রুজু করে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডিং ও সাতঘরপাড়া সমাজ কমিটির সভাপতি রানা চৌধুরী, ইউপি সদস্য নুর মোহাম্মদ, মসজিদের সাবেক সভাপতি আলিমুল্লাহ, বাজার কমিটির সভাপতি আবুল কালাম মানিক, বাজার কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, সেতারা বেগম, রেজিয়া বেগম, জমির উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost