1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

চট্টগ্রাম রেলওয়ের নতুন পুলিশ সুপার চুনতির শাকিলা সোলতানা

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রাম রেলওয়ে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিলা সোলতানা।
রোববার (৪ মে) রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক সরতার তমিজ উদ্দিন আহমেদ বিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। পদায়নের বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন এসপি শাকিলা সোলতানা।
এর আগে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়।
একই প্রজ্ঞাপনে রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
শাকিলা সোলতানা ২০২২ সালের ১১ আগস্ট তিনি বন্দর জোনে যোগ দেন। তার আগেও সিএমপির ট্রাফিক বিভাগ ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্ব পালন করেন উপ-পুলিশ কমিশনার হিসেবে। এক যুগ পর তিনি ক্রাইম বিভাগে কাজ করার সুযোগ পান।
পরবর্তীতে তিনি বন্দর জোনের ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও বন্দর থানার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন।
পরে সিএমপি দক্ষিণ জোনের দায়িত্ব পেয়ে সদরঘাট, কোতোয়ালী, বাকলিয়া ও চকবাজার থানার অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
রেলওয়ের এসপি হিসেবে নিয়োগ পাওয়ার পর শাকিলা সোলতানা বলেন, ‘অন্য যেকোনো পেশার তুলনায় পুলিশে নারীদের জন্য চ্যালেঞ্জ বেশি। তবে বর্তমানে নারীরা এ পেশায় এগিয়ে আসছেন, যা অত্যন্ত ইতিবাচক। আমি দীর্ঘদিন সিএমপিতে কাজ করেছি, ফলে রেলওয়ের পরিবেশ আমার কাছে পরিচিত। এতে কাজ করতে আরও সুবিধা হবে বলে মনে করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost