নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় মো: সুজাঙ্গীর (২৪) নামক এক লবণ চাষীকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ কবিরের পুত্র। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুজাঙ্গীরের ভাই আবু ছৈয়দ জানান, গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে আমাদের লবণ মাঠের মেশিন চুরি করে নিয়ে গেছে একই এলাকার মৃত ফয়েজ আহমদের আবু হানিফ, তার ভাই হারুনুর রশিদ। এলাকার লোকজন মেশিন চুরির সাথে জড়িতদের দেখে ফেলে। এ বিষয়ে ভূক্তভোগী সুজাঙ্গীর এলাকার সর্দার কবিরকে অবহিত করলে তারা উল্টো হাকাবকা করে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর জের ধরে আবু হানিফ গং ৫ কানি লবণ চাষের জমির পলিথিন কেটে দেয়। তারা এ বিষয়ে থানার মামলা রুজুর প্রস্তুতি নিচ্ছে বলে জানান। এ বিষয়ে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply