1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

নাইক্ষ্যংছড়িতে বিজিবির সফল অভিযান: ৯৪৯০ পিস ইয়াবাসহ আটক ১

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ হাজার ৪৯০ পিস বার্মিজ ইয়াবা,একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে।
বুধবার (১৪ মে) সকালে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।
আটককৃত ব্যক্তির নাম মো. হেলাল (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে৯,৪৯০ পিস ইয়াবা, একটি সিএনজি, নগদ ১,৬৫০ টাকা এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,
চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও বলেন,“আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এদিকে সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান সীমান্তে মাদক চোরাচালান কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়োজিত ১১ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ রোধে নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost