1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

পেকুয়ায় জোরপূর্বক বসতভিটার জায়গা জবর দখলের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৬ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় জোরপূর্বক বসতভিটার জায়গা জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি জায়গা দখলে নেওয়ার জন্য ভাড়াটিয়া লোকজন এনে ১৭ মে সকালে ১২ টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। উক্ত জায়গা নিয়ে মৃত আজম উল্লাহর ছেলে আবু তাহের বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজধারী অভিযোগে মামলা রুজু করে। যার মামলা নং ১৩৬৯/২৪। মামলাটি সিআইডির নিকট তদন্তাধীন রয়েছে। এ দিকে আবু তাহেরের ভাই আবু তালেব জানান, টইটং ইউনিয়নের বকশোমোড়া এলাকার মৃত আকতার কামালের পুত্র আবু সুফিয়ান মোস্তফা কামাল গং জোরপূর্বক আমাদের ২৮ শতক জায়গার মধ্যে ১৬ শতক জায়গা জবর দখলে নেয়। এমনকি তার বিরুদ্ধে স্ট্যাম্প জালিয়তির অভিযোগ রয়েছে। মোস্তফা কামাল ১০ শতক বসতভিটার জায়গা বিক্রির স্ট্যাম্প তৈরী করেছে। সে স্ট্যাম্পমূলে আবু তাহের কোন জায়গা বিক্রি করে নাই। স্ট্যাম্পে যে দুইজন স্বাক্ষী রয়েছে সেই দুইজন মোস্তফা কামালের আত্মীয়। তাছাড়া স্ট্যাম্পটি ক্রয় করেছে মৃত সেনায়াত আলীর ছেলে মোহাম্মদ জমির হোছাইনের নামে। এ বিষয়ে সিআইডির নিকট মামলা তদন্ত রয়েছে। ভূক্তভোগী আবু তালেব আরো জানান, তারা আমার বোন ছৈয়দা খাতুনের বসতভিটার ছালা কেটে ফেলে। কিছু জায়গা জবর দখলে নেয়। এ বিষয়ে অভিযুক্ত আবু সুফিয়ান মোস্তফা কামাল জানান, আপনারা আ’লীগের এজেন্ডা বাস্তবায়নের মিশনে নেমেছেন। স্ট্যাম্পের বিষয়টি সিআইডি দেখবে। আপনাদের দেখার অধিকার নেই। আমার বিরুদ্ধে লিখলে আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost