1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

লোহাগাড়ার তিন খালে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৪ বার

দেলোয়ার হোসেন রশিদী:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়ার ডলু, হাতিয়া ও হাঙর খালের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে ঢুকে পড়ছে পানি। ওই এলাকার বাসিন্দারা বসতঘর বিলীন হওয়ার আশংকায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি অব্যাহত থাকলে এবং খালের পানি বৃদ্ধি পেলে বিলীন হয়ে যেতে পারে প্রায় ৩ শতাধিক বসতঘর।
জানা যায়, আধুনগর সরদানী পাড়ায় ডলু খালের পাড় ঘেষা গারাঙ্গিয়া রশিদিয়া সড়কে এই ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আধুনগর বাজার থেকে মছদিয়া হয়ে গারাঙ্গিয়ার আলুরঘাট পর্যন্ত এই সড়ক বিস্তৃত। এই সড়ক দিয়ে প্রতিদিন সওদাগর পাড়া, সিপাহী পাড়া ও মছদিয়া বড়ুয়া পাড়ার প্রায় ৫৬ হাজার লোকজন যাতায়াত করেন।
অন্যদিকে, আধুনগর ইউনিয়নে হাতিয়ার খালে রুস্তমের পাড়া সড়কের মঞ্জুরের দোকানের উত্তর পাশে, দক্ষিণ আধুগনগর হিন্দু পাড়া ও সিকদার পাড়ায় নতুন ভাঙন দেখা দিয়েছে। এছাড়া ডলু খালে সরদনী পাড়া, হাঙর খালে ফরিয়াদিরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ও ধলিবিলা আইজানি বাপের পাড়ায় পুরাতন ভাঙন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে আতংকের মধ্যে রয়েছেন ওইসব এলাকার লোকজন। বৃষ্টি অব্যাহত থাকলে পানির ঢলে বিলীন হয়ে যেতে পারে বহু বসতঘর।
গত বৃহস্পতিবার থেকে উপজেলার সিংহভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে মোবাইল ফোন নেটওয়ার্কেও মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।
এছাড়াও উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর, পুটিবিলা, কলাউজান, চুনতি, পদুয়া, চরখা ও বড়হাতিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডলু, টংকাবতী, হাঙ্গর, হাতিয়া, কলপাগলি, বোয়ালিয়া, থমথমিয়া ও সুখছড়ি খালসহ বিভিন্ন ছড়ার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব খালের অনেক স্থানে ভাঙনের আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।
পদুয়া ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন জানান, ধলিবিলা এলাকায় হাঙর খালের ভাঙন সংস্কার না করায় পানি লোকালয়ে ঢুকে পড়ছে। এতে ৭/৮টি বসতঘর বিলীন হওয়ার আশংকা রয়েছে। এছাড়া ফরিয়াদিরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাঙর খালের ভাঙনে লোকালয়ে পানি ঢুকে মুন্সির পাড়া, সিকদার পাড়া, দরগা মুড়া, নিজতালুক এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, টানা বর্ষণে হাতিয়ার খালে নতুন করে ৩টি ভাঙন দেখা দিয়েছে। রুস্তমের পাড়া সড়ক ভাঙনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরো বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিতে পারে। এছাড়া আধুনগর সর্দারনী পাড়ায় ডলু খালের ভাঙন সংস্কার না হওয়ায় পানি লোকালয়ে প্রবেশ করছে। পানি বৃদ্ধি পেলে বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রফিকুল ইসলাম খান জানান, বাতাস ও টানা বর্ষণে বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইনগুলো বন্ধ রয়েছে। প্রায় ২০টির মতো বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। এছাড়া গাছের ডালপালা পড়ে অনেক স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারপূর্বক দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন।
উপজেলার পুটিবিলা ছুটার পাড়া এলাকায় ডলু খালের পাড় ঘেষে চলাচলের রাস্তার। এ বর্ষায় সড়কটি বিলীন হওয়ার আশঙ্কা আছে। টানা ভারি ভর্ষণে পাহাড়ি ঢলে ডলু নদীর পানি বেড়ে যাওয়ার সাথে সাথে ভাঙ্গতে শুরু করেছে ছাটার পাড়ায় খালের পাড়। ভেঙে গেছে পাড়ঘেষা চলাচলের রাস্তা। দুর্ভোগে পড়েছে চলাচলরত জনসাধারণ।
বয়োবৃদ্ধ আবুল হাশেম বলেন, গেল তিন/চার বছর থেকে লোহাগাড়ার নিন্মাঞ্চল প্লাবিত হচ্ছে। এর আগে এমন ভয়াবহ ভাঙন দেখেনি। খালগুলো থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে খালের গভীরতা বেড়ে যায়। যার ফলে নদীর পাড় ও পাড় ঘেষা সড়ক এবং ঘরবাড়ি খালে বিলীন হয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost