1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

আসছে ৫৫তম সীরত মাহফিলের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৯৮ বার

দেলোয়ার হোসেন রশিদী:
১৯দিন ব্যাপি ৫৫তম ঐতিহাসিক চুনতির সীরত মাহফিল আগামী ৪ঠা সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। ১০ই জুন মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সম্ভাব্য বাজেট প্রণয়ন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি যোগান উপলক্ষে চুনতি শাহ্ মনজিলে মতোয়াল্লী কমিটির প্রধান আলহাজ্ব হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা আবু মাছুম খান। নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেল সদস্য সচিব যাহেদুর রহমান এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতোয়াল্লী কমিটির সদস্য চুনতি জামে মসজিদের খতিব ও তরিকতে মুজাদ্দেদীয়া চুনতি খলিফা মূযায অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব শাহ মাওলানা হাফিজুল হক নিজামী।
মতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত মাহফিল সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
মতোয়াল্লী কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব ইদ্রিস মিনহাজ সম্ভাব্য বাজেট পাঁচ কোটি টাকা যা বিগত বছরের প্রকৃত আয়-ব্যয়ের সাথে পুনঃ সমন্বয় যোগ্য বলে অবহিত করেন।
মাহফিল আয়োজনে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন নির্বাহী কমিটির সদস্য ও আনজুমান ই তোলাবায়ে সাবেকীন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নাঈম, চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি সাধারণ সম্পাদক অর্থোপেডিক সার্জন আলহাজ্ব ডাঃ মাহমুদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও সমাজসেবক এডভোকেট মিনহাজুল আবরার, মাহফিল এর নির্বাহী সদস্য ও মিডিয়া সেল আহ্বায়ক তৈয়বুল হক বেদার, কশশাফুল হক শেহজাদ, সাপ্লাই ও লজিস্টিক বিভাগের সমন্বয়ক ও নির্বাহী কমিটির সদস্য কফিল উদ্দিন, কাজী আরিফুল ইসলাম, খাইরুল আবরার জুলফিক, মুহাম্মদ সাদুর রহমান, মাহফিল এর নির্বাহী সদস্য ও ঢাকা উপকমিটির সদস্য সচিব রবিউল হাসান আশিক, আবরারুল হক মুকুট, শাহাদাত খান ছিদ্দিকী প্রমূখ।
সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন চুনতি সমাজ কল্যাণ পরিষদ সভাপতি আলহাজ্ব বাবর হোসাইন ছিদ্দিকী, সহ সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন লিটু, অর্থ সম্পাদক মাওলানা ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, সদস্য আলহাজ্ব প্রফেসর ডঃ আকম শাহেদ, আলহাজ্ব হেলাল উদ্দিন মোহাম্মদ আলমগীর, আলহাজ্ব এডভোকেট কুতুব উদ্দিন।
সভার সারগর্ভ ইতি টেনে ধন্যবাদ জ্ঞাপন করেন মতোয়াল্লী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আলহাজ্ব এডিএম আব্দুল বাসেত দুলাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুদ্দোহা, আমিনুর রহমান ছিদ্দিকী, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, কমরুল হুদা, আবু ছাদেক খান, আবরার আহমদ খান, মোহাম্মদ ইউনুছ, মৌলানা শামসুল আলম, মুহাম্মদ তাহের, শহীদ আহমদ। মীলাদ পাঠ সভাপতির মুনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost