1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ডাকাতদলের সদস্য আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮) নামের এক ডাকাত দলের সদস্য আটক হয়েছে।
সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লোহাগাড়া ইউনিয়নের রশিদার পাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতদলের সর্দার মোহাম্মদ নাছির উদ্দীন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের মৃত বশির আহমদের পুত্র।
লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনীর *মেজর আহসানুল করিম রাঈম* জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম প্রেরণের মাধ্যমে লোহাগাড়া রশিদার পাড়া এলাকা হতে বড়হাতিয়ার কুখ্যাত ডাকাত দলের সদস্য (তৌহিদ গ্রুপ) মোহাম্মদ নাছির (৩৮)কে ইয়াবা সেবন অবস্থায় ২১:১৫ ঘটিকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে আটক করা হয়। পরে উক্ত ডাকাতকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে ০১৩০ ঘটিকা থেকে ০২৩০ ঘটিকা পর্যন্ত তল্লাশি করে ১টি এক নালা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ ও ১টি রানদা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮)কে আটক করা হয়। অস্ত্র মামলা আাইনে একটি মামলা রুজু করা হয়েছে। তার সাথে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost