পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়। ২৫ জুন সকালে পেকুয়া প্রেস ক্লাবের হলরুমে বিভিন্ন মৌসুমী ফলের সমারোহ হয়েছে। এ ফল উৎসবে অন্তত ৩০ টি আইটেমের ফল সংগ্রহ করা হয়। দেশীয় ফল উৎসব উদ্বোধন করেন পেকুয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ঈশা। সভাপতিত্ব করেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মো: ছফওয়ানুল করিম। প্রধান অতিথি ছিলেন পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবদু রহমান, পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মো: মহসীন, নুর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল খান, পেকুয়া প্রেস ক্লাবের সেক্রেটারী এম,আবদুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, মাল্টিমিডিয়া সম্পাদক এফ,এম সুমন, সদস্য সোহেল আজিম, মোহাম্মদ ইউনুছ, বাহার উদ্দিন, এইচ, এম শহীদ, মফিজুর রহমান প্রমুখ। পেকুয়া উপজেলা কৃষি অফিসার মো: ঈশা প্রেস ক্লাবে ৩০ টি ইভেন্টের বিভিন্ন ফলগুলো সকলকে পরিচয় করিয়ে দেন এবং ফলগুলোর উপকারিতাসমুহ উপস্থাপন করেন।
Leave a Reply