1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ দুই নারী পাচারকারীকে আটক করেছ বিজিবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৮ বার

জাহাঙ্গীর আলম নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা টেবলেটসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা সীমান্ত এলাকার হাজমপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টা কালে দুই নারীকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন। 
আটক নারীরা হলেন মোছাম্মদ গোলজাহার (৩২),স্বামী মৃত খাইরুল বাশার, ও মোছাম্মদ কুলছুমা (২৮),স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা। 
বিজিবি সূত্রে জানান,তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। 
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়াবাসহ ২ নারী পাচারকারীকে আটক করেছ বিজিবি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost