1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন!

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের “লাল কাইন্দা” নামক স্থানে স্থলমাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে তুমব্রু পশ্চিমকুল সীমান্ত পিলার ৩৩–৩৪ এর মধ্যবর্তী “লাল কাইন্দা” এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, ওই স্থানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তাৎক্ষণাত ভয়াবহ শব্দ ভেসে আসে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, সেখানে আরাকান আর্মির পুতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তাৎক্ষণিকভাবে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ অনুভূত হয়।
বিস্ফোরণের স্থান সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় চিৎকার শুনে এপার থেকে দুই যুবক ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে উখিয়ার কুতুপালং এম, এস, এফ,হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
আহত যুবকের নাম ইউনুছ (২৫), তিনি কুতুপালং। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত এবং এজাহার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু চোরাকারবারি দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের সময় আরাকান আর্মি কর্তৃক নির্দেশিত পথ না মেনে অন্য রুটে যাওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটেছে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান,“মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost