1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করুন:বিএনপির কেন্দ্রীয়নেতা লুৎফুররহমান কাজল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তিনি রামু উপজেলার চাকমারকুল, ফতেখাঁরকুল, রাজারকুল, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বাঁকখালী নদীরপাড়ে অবস্থিত মিস্ত্রি পাড়া, শিকলঘাল,দক্ষিণদ্বীপ, মাঝিরকাটা, জুমছড়ী, বেলতলী, কৈয়াজরবিল, বাঁকখালী ব্রীজ, দোছড়ীসহ একাধিক ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জননেতা কাজল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুর্দশা প্রত্যক্ষ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবছর বাঁকখালী নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে। অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো কার্যকর পদক্ষেপ নেই। এখনই যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
তিনি অবিলম্বে বাঁকখালী নদীর তীর রক্ষা ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রবিনাশী শক্তিগুলো চক্রান্তের জাল বুনছে। আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে—যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়।
পরিদর্শনকালে জননেতা লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম চেযারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শাহিন, মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, আবুল বশর মেম্বার,শেখ আবদুল্লাহ,চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম সওদাগর, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দু রহিম। জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন,বিএনপি নেতা ফয়েজ উদ্দিন রাশেদ, দিদারুল ইসলাম দিদার, হাবিব উল্লাহ মাতবর, মুহিব উল্লাহ, মামুনুর রশীদ মামুন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মির্জা নুরুল আবছার রেজাউল করিম টিপু, যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব, তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান লুতু,সদস্য সচিব এরশাদ উল্লাহ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার কামাল, ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল,মন্জুর আলম সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও তাতীঁদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost