1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

যৌথবাহিনী অভিযানে অস্ত্রসহ তৌহিদ বাহিনী’র এক সদস্য আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩২৮ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় ‘তৌহিদ বাহিনী’ নামে পরিচিত এক সন্ত্রাসী দলের সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আবদুল্লাহ (২৩) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আদর্শ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, শনিবার মধ্যরাতে বড়হাতিয়ার মনুফকিরহাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, “গোপন সংবাদ ছিল, আবদুল্লাহ চাঁদাবাজির জন্য মনুফকিরের হাটে আসবে। এর ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অবস্থান নিয়ে তাকে আটক করে।”
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবদুল্লাহ তার অস্ত্রের তথ্য দেয়।
পরে মনুফকিরের হাটের পাশে একটি করাতকলের সামনে গাছের গুঁড়ির পাশে ঝোপের ভেতর থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং একটি দেশীয় দা উদ্ধার করা হয়।
ওসি আরিফুর রহমান বলেন, “গ্রেপ্তার আবদুল্লাহ ‘তৌহিদ বাহিনী’র ছত্রছায়ায় অস্ত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।”
বড়হাতিয়া ইউনিয়নের একজন বাসিন্দা জানান, ‘তৌহিদ বাহিনী’র সদস্যরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে।
“তারা রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হুমকি দেয়, এমনকি অপহরণও করে। পাহাড়ে লুকিয়ে থেকে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে,” বলেন তিনি।
গ্রেপ্তার আবদুল্লাহকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost