1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

চকরিয়ায় এক যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পেশায় রাজমিস্ত্রী সহকারী ছিলেন।

সুমন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য অপর রাজমিস্ত্রী মোস্তাহের কে থানায় আনা হয়েছে।

নিহত সুমন বড়ুযার মা আরতি বালা জানান,সকালে বাড়ির অদূরে স্থানীয় একটি শ্বশানের নির্মান কাজে যায়।

আমার ছেলে দুপুর খাবার খেতে বাড়িতে আসেনি। হেড় মিস্ত্রী পায়ে আঘাতের কারণে সকাল ১০টার দিকে বাড়ি চলে যায়। পরে সুমন একা কাজ করছিল। রাতে ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি।

রাত সাড়ে ১০টার দিকে শ্বশানে তার উপুড় হয়ে থাকা লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই আবদুল মান্নান লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তিনি জানান,লাশের মুখের ডান পাশে তেথলানো দাগ রয়েছে। জিব্বা কামড়ানো অবস্থায় ছিল। অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost