দেলোয়ার হোসেন রশিদী:
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা হতে দাখিল পরীক্ষা ২০২৫ সালে মুহাম্মদ ফযলুল হক বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ (গোল্ডেন A+) পেয়েছে। তার রোল নম্বর ৪২৭৫৬৭। সর্বোচ্চ ১২৮৮ নম্বর পেয়ে লোহাগাড়া উপজেলায় ১ম স্থান অর্জন করে।
সে চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার চুনতি রাতারকুল গ্রামের অধিবাসী উক্ত মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব আলহাজ্ব মাওলানা রিদওয়ানুল হক নিজামীর বড় ছেলে। ভালো ফলাফলের জন্য মহান রবের শুকরিয়ার পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষক মহোদয়গণের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সে উচ্চ শিক্ষা অর্জনে সবার দু’আ প্রার্থী। নব্য জাহেলিয়াতের এ যুগে ইসলামই একমাত্র মুক্তি নিশ্চিত করতে পারে বলে সে মতামত ব্যক্ত করেছে।
Leave a Reply