1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার কটুক্তির প্রতিবাদে পেকুয়ায় বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৯৬ বার

রিয়াজ উদ্দিন,পেকুয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর কটুক্তি করার প্রতিবাদে পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার বিকাল ৪ টার দিকে পেকুয়া উপজেলা চৌমুহনী বিএনপির প্রধান কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে পেকুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড,এম মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির পশ্চিমজোনের সভাপতি এম, শাহনেওয়াজ আজাদ এম.ইউ.পি, সেক্রেটারী আবদুল মোনাফ, যুবদলের সেক্রেটারী আসিফ খালেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আবু ছিদ্দিক রনি, সেক্রেটারী মনছুর আলম ইউনুছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, উপজেলা শ্রমিকদলের সভাপতি হারুনুর রশিদ, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদী, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নাইমুর রহমান হৃদয়, পশ্চিম জোনের সভাপতি মোহাম্মদ সোহেল প্রমুখ। সমাবেশে চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সভাপতি এম, বাহাদুর শাহ বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে এনসিপি নেতা কর্তৃক কটুক্তি করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের বক্তব্য প্রত্যাহার ও জাতীয় নেতাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। তিনি আরো বলেন, সেই নাছির উদ্দিন পাটোয়ারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost