1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩০ বার

পেকুয়া উপজেলা প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজ পাড়া দুর্গম পাহাড়ী এলাকার আবুল কালামের বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে ঢালারমুখ রমিজ পাডায় আবুল কালামের বাড়িতে চোরের দল হানা দেয়। বসত বাড়ির জানালা ভেঙে চোর বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরদল স্বর্ণের দুইটি আংটি, সৌর বিদ্যুতের ব্যাটারী, বৈদ্যুতিক ফ্যান,গ্যাসের চুলা, বিদেশি কম্বল, মোবাইল ও দুইটি পানির পাম্প সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

প্রবাসীর স্ত্রী মুন্নী আকতার বলেন, আমি সোনাইয়া কাটা বাপের বাড়িতে বেডাতে গিয়েছিলাম। সকালে এসে দেখতে পায় বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। কাপড় ছোপড় সহ জিনিস পত্র ঘরের মেঝোতে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। দেখতে পায় বাড়ির বারান্দায় উত্তর অংশে মাটির দেয়াল খুড়ে জানালা উপড়ে পেলানো হয়েছে। গত তিন মাসের ব্যবধানে পরপর আমার বাড়িতে পাঁচ দফা চুরি সংঘটিত হয়েছে। চুরির উপদ্রব বেড়ে যাওয়ার পরেও কোন ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছেনা।

টইটং ইউপির গ্রাম পুলিশ শামসুল আলম ও খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে আবুল কালামের বাড়িতে গিয়েছিলাম ঘরটি পাহাড়ি এলাকায়। জানালা ভেঙে ভেতরে ঢুকেছে চোরেরদল।

পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost