1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

সাতকানিয়ায় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় ইব্রাহিম চৌধুরী 

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২২৪ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইব্রাহিম চৌধুরী বলেছেন, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ ছিল। তারা (আওয়ামী লীগ) জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করে ঘরছাড়া করেছে।  পাশাপাশি সাধারণ মানুষকে জিম্মি করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করার ফলে আওয়ামী লীগ থেকে এ আসনের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের এ দুঃশাসনের জবাব দিতে আসন্ন সংসদ নির্বাচনে জনগণ জামায়াত মনোনীত আলহাজ শাহজাহান চৌধুরীকে বিজয়ী করবে ইনশাল্লাহ।
তিনি আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে জামায়াত নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ইব্রাহিম চৌধুরী আরও বলেন, জামায়াত ইসলামী সব সময় নির্যাতিত, মজলুম ও অসহায় মানুষের পক্ষে দিন-রাত মাঠে  কাজ করে গেছেন। জনগণের অধিকার ফেরত দিতে আন্দোলনে নামলে আওয়ামী লীগ ও তাদের দোসরা জামায়াতের দলীয় নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করে দেয়। দীর্ঘ আইনী প্রক্রিয়ায় তা ফেরত পেয়েছি। তাই অতীতের সকল অপকর্মের জবাব দিতে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয় করার বিকল্প নাই।
সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ঠাকুরদীঘির করইয়ানগর মহিলা মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো.সাঈদ আলম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জমির উদ্দিন মেম্বারের সঞ্চালনায় জামায়াত ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, মো: সাঈদ, মাওলানা ছাবের আহমদ, ফজল কাদের, সাহেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, জাবেদ সিকদার, হাফেজ মৌলানা দেলোয়ার, মঞ্জুর আলম, মাস্টার মো. নাছির উদ্দিন ও সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost