1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

লোহাগাড়া মিলন মেলার বক্তারা ঐক্যবদ্ধ বিএনপিকে পতিত ও অপশক্তিরা কখোনো হারাতে পারবেনা

  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২১৮ বার

দেলোয়ার হোসেন রশিদি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নিদের্শে লোহাগাড়ার গ্রুপিং রাজনীতিতে ভেদাভেদ ভুলে এক মঞ্চে উঠেছেন। কোলাকুলি করে জানান দিচ্ছেন সবাই এখন এক অভিন্ন। এমনই সময় তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। এর অংশ হিসাবে গত ২৫ জুলাই জুমাবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলার সাবেক সভাপতি নাজমুল মোস্তফা আমিনের বাড়িতে সকল অঙ্গ সংগঠন সহ সিনিয়র নেতাদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে ৯টি ইউনিয়নে ৮১ নং ওয়াড হতে নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হব। অতিতের তুলনায় লোহাগাড়া বিএনপি অনেক শক্তিশালী। মনে রাখবেন, এই ঐক্যবদ্ধ বিএনপিকে পতিত ও কোন অপশক্তি কখনো হারাতে পারবে না। লোহাগড়া উপজেলার বিএনপির সাবেক আহবায়ক, দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা সৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন থেকে সাতকানিয়া লোহাগড়ায় কোনো একক লোকের স্লোগান হবে না। শুধু বিএনপি, ধানের শীষ ও তারেক রহমানের স্লোগান হবে। লোহাগড়া উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক এসএম সলিম উদ্দিন চৌধুরী খোকন বলেন, এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সভা সমাবেশ করব। আশা করি আমাদের মতো বৃহওর সমাবেশ লোহাগাড়ায় কোনো দল করতে পারবে না। শীগ্রই লোহাগাড়ায় একটি সমাবেশ হবে, এ সমাবেশে প্রমাণ করে দিব, সাতকানিয়া ও লোহাগাড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, আমাদের ঐক্য দেখে অপশক্তিরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মিলন মেলায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোহেল, ফজুল কবির ফজলু, এডভোকেট আবু তাহের, মাওলানা মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost