1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

চকরিয়ায় রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ রেস্টুরেন্টে ৩০ হাজার টাকা জরিমানা 

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২০ বার

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় পৌরশহরে বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। এসময় ভ্রাম্যমান আদালত দুটি রেস্টুরেন্টে অভিযানে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা ধরণের অনিয়ম দেখতে পায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির মনির উদ্দিন আহমদ। 
তিনি বলেন, চকরিয়া পৌরশহরের বেশকিছু নামি-দামি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় ধানসিঁড়ি রেষ্টুরেন্ট ও গ্রীন চিলি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখে জরিমানা করা হয়েছে।
ভোক্তা সাধারণের অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে রেস্টুরেন্টে অভিযান 
পরিচালনা করেন। এসময় আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযুক্ত দুটি রেস্টুরেন্ট মালিকদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, 
অভিযানে ধানসিঁড়ি রেষ্টুরেন্টকে ২০ হাজার ও গ্রীনচিলি রেস্টুরেন্টকে ১০ হাজারা টাকা
অর্থদন্ড করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত রেস্টুরেন্ট গুলোকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও বিপননের ব্যবস্থা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামীতে এসব হোটেল রেস্তোরাঁয় আদালতের অভিযান 
ও জেল-জরিমানা অব্যাহত থাকবে বলে তিনি জানান। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost