1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

নাইক্ষ্যংছড়িতে অপহৃত শিশু পুলিশের বিশেষ অভিযানে ৩ দিন পর উদ্ধার: আটক ১

  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২২ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় রাতের আঁধারে ৭ বছরের এক শিশুকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। তবে পুলিশি অভিযানে শিশুটি উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,
গত মঙ্গলবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায় মুখোশধারী ৫-৬ জন অপহরণকারী। তারা টিনের দরজা ভেঙে ঘরে ঢুকে ৭ বছরের শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরদিন অপহরণকারীরা ভিন্ন নম্বর থেকে শিশুটির মা শাহেদা বেগমকে ফোন করে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পরপরই বান্দরবান জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল দুর্গম পাহাড়ে অভিযান চালায়। একপর্যায়ে এক অপহরণকারীকে আটক করা হয়। তার নাম রুহুল আমিন (২০), পিতা মো. হাসেম, মাতা রোকসানা বেগম, সাং–বৌঘাটা, ৬ নম্বর ওয়ার্ড, ঈদগড় ইউপি, রামু, কক্সবাজার।

আটক রুহুলের জবানবন্দিতে উদ্ধার করা হয় অপহৃত শিশুটিকে। বর্তমানে শিশুটি তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন,অপহরণের বিষয়টি জানার পরপরই আমরা অভিযান চালাই। একজন অপহরণকারীকে গ্রেফতার করে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভিকটিমের মা নারীও শিশু নির্যান দমন আইনে নাইক্ষ্যংছড়ি থানায় এজহার নামীয় ৬ জন কে আসামী করে একটি মামালা দায়ের করেন।
যার মামলার নং জিআর ৯১/২০২৫ ই।
চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।
স্থানীয় ইউপি সদস্য এবং জনপ্রতিনিধিরা বলেন,এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চাই,এই চক্রের সবাইকে আইনের আওতায় আনা হোক।
শিশু অপহরণ ও মুক্তিপণের মতো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশের নজরদারি বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost