1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার

ফয়সাল আলম সাগর:

চট্টগ্রামের সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মো. আনোয়ার (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
গত শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ধুপীপাড়া টেক এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. আনোয়ার উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজারবাড়ি এলাকার নজির আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে কাঞ্চনা এলাকায় একটি সিএনজি অটোরিকশা তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালে অটোরিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালক মো. আনোয়ারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost