1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার

জিয়াউল হক জিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে “তিনবারের প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য করা মিলাদ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর ২টা থেকে আসরের আগ মূর্হুত পর্যন্ত খুটাখালীর হাজীপাড়া জলিলীয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলটি হাজীপাড়ার বিশিষ্ট মুরব্বি ও সাবেক ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাজী আব্দু শুক্কুরের সভাপতিত্বে,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এর সঞ্চালনায়,উদ্বোধক ছিলেন-উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজবাউল হক সোহেল।এতে প্রধান অতিথি ছিলেন-ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ,প্রধান বক্তা ছিলেন-ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আকতার কামাল,বিশেষ অতিথি ছিলেন-ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান,আবু তাহের,সদস্য জয়নাল আবেদীন,উপজেলা মহিলা দলের আহবায়ক খালেছা বেগম,কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাবেক আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক এম রায়হান উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান (শফি মেম্বার),সাবেক দপ্তর সম্পাদক ও বাজার কমিটির সাবেক সভাপতি শফিউল আলম (কালা শফি),মাষ্টার রেজাউল করিম,বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম (ফরুক মিয়) ছাত্রদলের আহবায়ক আবুল হাশেম সহ ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল,ওলামাদল,মহিলাদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।হাজীপাড়ার মহিলা সভাটি স্মরণকালে সেরা সভায় পরিণত হয়েছে।
এছাড়াও ছারিঘোনা,পূর্ব বাক্কুমপাড়া, পূর্ব হাজীপাড়া ও পশ্চিম হাজীপাড়ার হাজারের অধিক মহিলারা মাহফিলে উপস্থিত হয়েছেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন-মামলা-হামলার শিকার হয়ে অবশেষে ঘুম আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ।পরে ফ্যাসিস্ট সরকারের বাহিনীরা তাকে মেরে ফেলতে না পেরে ভারতের শিলংয়ে পাঠিয়ে দেন।সেখানে দীর্ঘ ১০ বছর নির্বাসে থেকে আল্লাহ পাক তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।ঠিক তেমনিভাবে তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানকেও শারিরীক,মানসিক নির্যাতন চালিয়ে জন্মভূমির এনআইডি পর্যন্ত বাতিল করে পাঠান লন্ডনে।তিনিও দীর্ঘ ১৭বছর নির্বাসে থেকে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন।পরে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান।সেই ফাঁকে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।সেই নির্বাচনে যদি আমরা,আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি।তাহলে চকরিয়া-পেকুয়া উপজেলার উন্নয়নের পাশাপাশি অবহেলিত,নির্যাতিত খুটাখালীর উন্নয়ন তরান্বিত হবে।দীর্ঘ ১৭ বছর খুটাখালীর মানুষ চিংড়ি আর লবণ চাষ করতে গিয়ে আর্থিক,শারিরীক নির্যাতনের শিকার হয়েছি।আমাদের বিশ্বাস,সম্মানজনক ভোটে যদি আমরা সবাই মিলে ধানের শীর্ষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি।তাহলে আমরা ডাকাতি,অস্ত্রধারী সন্ত্রাস থেকে মুক্তি পাব।সালাহউদ্দিন ভাইয়ের দু’নয়ন মানেই খুটাখালীর উন্নয়ন নিশ্চিত।উন্নয়ন চাইলে সালাহউদ্দিন ভাইকে বিজয় করতে হবে।সেই বিজয় মানে উন্নয়ন সুনিশ্চিত এমন প্রতিশ্রুতি দেন বক্তারা।বর্ষা মৌসুমের দুঃখ র্দূদ্দশা বা বিপাকে পড়তে হবে না স্কুল,কলেজ,মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী,প্রসূতি,বয়োবৃদ্ধ,সাধারণ পথচারীদের যাতায়াতের সুব্যবস্হার নিশ্চিত,তলিয়াঘোনার ব্রীজের ব্যবস্হা সহ ন্যাশনাল পার্কের ঘোষিত এরিয়ার ঘনবসতির উচ্ছেদ আতংক কেটে সুন্দর মত বসবাসের ব্যবস্হার বিকল্প নাম,একমাত্র নাম প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ।উন্নয়ন মানে সালাহউদ্দিন আর সালাহউদ্দিন মানে নিশ্চিত উন্নয়ন,এলাকাতে উন্নয়ন হবেই হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost