1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুটি এস্কেভেটর বিকল

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার
Oplus_131072

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি এস্কেভেটর বিকল করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, এলাকায় অবৈধভাবে টপসয়েল কাটার খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টপসয়েল কাটার সঙ্গে জড়িতরা দুটি এস্কেভেটর ও দুটি ডাম্প ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে থাকা দুটি এস্কেভেটর বিকল করে দেয় এবং ডাম্প ট্রাকগুলোর মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
এ বিষয়ে ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, টপসয়েল কাটার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত দুটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়েছে। অবৈধভাবে টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost