1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চট্টগ্রাম-১৫ এ তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার

দেলোয়ার হোসেন রশিদী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনটি রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান চট্টগ্রাম জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও মজলুম জননেতা হিসেবে পরিচিত আলহাজ শাহজাহান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সৈয়দ আবদুল মাবুদের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী আজ ৪ জানুয়ারি ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, জমা দেওয়া কাগজপত্র, হলফনামা ও অন্যান্য আইনগত শর্ত পূরণ করায় এসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে আপিল এলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনটি সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট রূপ নিল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী নির্ধারিত তারিখে প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost