1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ

নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার বাগানের কাজ শেষে বাড়ি ফেরার পথে ফাঁড়িখাল পার হওয়ার সময় এক রাবার শ্রমিক মোহাম্মদ মোস্তাক আহমদ (৬০)-এর মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ মোস্তাক আহমদ স্থানীয় তুফান আলী পাড়ার মৃত ওলা মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাক রাবার বাগানের শ্রমিক। প্রতিদিনের ন্যায় সে সকাল ৬টার দিকে বাগানে কাজ করতে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন কাজ শেষে বাড়িতে ফেরে বিকেল ৩টার দিকে। প্রতিদিনের ন্যায় বাড়ি ফেরার সময় বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সে। তবে বাড়ি পৌঁছানোর আগে জনৈক সজল কোম্পানির রাবার ফ্যাক্টরির অদূরে ফাঁড়িখাল পার হতে গিয়ে সে মারা যায়।
স্থানীয়দের মতে, প্রচণ্ড বৃষ্টিতে ভিজে দুর্বল হয়ে পড়েন মোস্তাক। খাল পার হওয়ার সময় ঢলের পানির চৌলায় (বালুর গর্ত) পড়ে তার মৃত্যু হয়। অন্যথায় বজ্রপাতে মৃত্যু হতে পারে।
তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে বাইশারী পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
নাইক্ষ্যংছড়ি থানা ওসি (তদন্ত) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর ২টি কারণ বলে ধারণা করা হচ্ছে—এক, হয়তো ঢলের পানিতে পা ফসকে গিয়ে; দুই, নয়তো বজ্রপাতে। তার বিষয়ে অপমৃত্যুর মামলা হচ্ছে। তবে অন্য কোনো কারণ তারা দেখছেন না, কারণ সে নিতান্ত গরিব ও দিনমজুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost