1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

লোহাগাড়ায় বেশি দামে পেয়াজ বিক্রি করায় ৬ দোকানীকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৬ দোকানীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

১০ই ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। তিনি জানান, সিন্ডিকেট করে বাজারে পেয়াজের দাম বৃদ্ধি নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে অসহায় অবস্থায় রয়েছে সাধারণ মানুষ। পেয়াজ কিনতে রীতিমত হিমশিম খাচ্ছেন তারা।
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করে উপজেলার পদুয়া বাজারে পেয়াজের ৬টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

অভিযান কালে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, এসআই রায়হানসহ থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, লোহাগাড়ায় প্রতি কেজি পেয়াজ ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost