1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ

সাত মাসে হাফেজ হলেন সাংবাদিক পুত্র সাজ্জাদ

  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২২৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি:
মাত্র সাত মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে অনন্য গৌরব অর্জন করেছে রামুর গর্জনিয়া ইউনিয়নের সংবাদকর্মী সরওয়ার জাহানের ছেলে মো: সাজ্জাদ আল হাসান (১১)।
সাজ্জাদ আল হাসান গর্জনিয়ার বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী। এখানেই তিনি সাত মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।
মাদ্রাসার শিক্ষক মো: জহির উদ্দিন বলেন, আমাদের মাদ্রাসায় সাজ্জাদ কায়দা থেকে পড়া শুরু করে। শুরুতেই প্রতিদিন চার-পাঁচ পৃষ্ঠা করে সবক প্রদান করত। মাশাআল্লাহ, তার ঐকান্তিক প্রচেষ্টা, একাগ্রতা ও আন্তরিকতা তাকে এত অল্প দিনে হিফজ সম্পন্ন করতে সাহায্য করেছে। আমরা তার সার্বিক উন্নতি কামনা করছি।
হিফজ শেষ উপলক্ষে গর্জনিয়া বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসায় রবিবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর হারুন আজিজি উপস্থিত থেকে তাঁর শেষ ছবক দেন। এ সময় ডক্টর হারুন আজিজি হিফজ শেষ হওয়া মো. সাজ্জাদ আল হাসানকে পুরুস্কৃত করেন।
সাংবাদকর্মী সরওয়ার জাহান তার প্রথম পুত্র কোরআন হাফেজ হওয়ার পিছনে শিক্ষক হাফেজ জহির উদ্দিনের বিশেষ পরিশ্রমের কথা বলে প্রসংশা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মওলানা রিদুয়ান, মাওলানা আজিজুল হক, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ফারুক আজম, সাংবাদিক মুফিজুুর রহমান, সাজ্জাদের প্রাত্তন শিক্ষক হাফেজ আবদুল্লাহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost