1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় তরুণীকে ধর্ষণের ৫ দিন পর থানায় মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৯৫ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় এক তরুণীকে ধর্ষণের ঘটনায় পাঁচ দিন পর অবশেষে থানায় মামলা রুজু হয়েছে। বুধবার দিনগত রাতে একজনকে আসামী করে ভুক্তভোগীর মা পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন। আসামী তাসরিফ হোছাইন (২০) উপজেলার মগনামা ইউনিয়নের বাজার পাড়া এলাকার ছাদেক আহমদ এর ছেলে। এছাড়া অজ্ঞাত আরো একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী পেকুয়া জিএমসি স্কুল থেকে সদ্য এসএসসি পাশ করেছেন। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত তাসরিফ তাকে উত্যক্ত করে আসছিলো। এর ধারাবাহিকতায় ভুক্তভোগীকে ৫ জুন সন্ধ্যার দিকে সোনালী বাজার এলাকা থেকে অপহরণ করে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে তাসরিফ। এসময় ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণকারী।

এ ঘটনার পরেরদিন বিবাদী অজ্ঞাত এক ব্যক্তির মাধ্যমে ওই তরুণীকে মগনামার কাটাফাঁড়ি ব্রিজ এলাকায় ফেলে যান। সেখান থেকে তাকে আত্মীয়-স্বজনেরা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীর প্রাথমিক মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত পাওয়া যায় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন জানান, ভুক্তভোগী তরুণী মানসিকভাবে ট্রমায় ছিলেন তখন। হারাচ্ছিলেন বারবার জ্ঞান।

এদিকে ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও একটি প্রভাবশালী চক্র চেষ্টা করেছিলেন। ভুক্তভোগীর পরিবারকে তাঁরা চাপও দিয়েছিলেন। পরে সংবাদ মাধ্যমে তা প্রকাশ হলে সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রাকিব উর রাজা সরেজমিন পরিদর্শন করেন এবং মামলা রুজু করতে নির্দেশ দেন।
এব্যাপারে তিনি জানান, সংবাদ মাধ্যমে জানতে পারলাম এক তরুণীকে ধর্ষণের ঘটনায় আর্থিক লেনদেনের মাধ্যমে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ভুক্তভোগী পরিবারের জবানবন্দি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

ভুক্তভোগীর চাচা বলেন, আমাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। পরে এ ঘটনায় স্থানীয় কয়েকজন মেম্বার ও আসামীর প্রভাবশালী স্বজনরা মামলা না করার জন্য আমাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। মঙ্গলবার পুলিশ অভয় দিলে আমরা থানায় লিখিত এজাহার জমা দিই।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মো. ইলিয়াছ বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost