1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

আলীকদমে ৩শ পরিবারকে গোস্ত উপহার দিলো সেগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২২১ বার

এইচ এম রুহুল কাদের:
প্রথমবারের মতো নিজেদের উদ্যোগে গরু ক্রয় করে ৩শ পরিবারের মাঝে মাংস বিতরণ করেছে পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলার স্থানীয় যুব সংগঠন সেগুন । সোমবার ঈদের দিন (১৭ জুন) দিনব্যাপী এই গোস্ত বিতরণ কর্মসূচী পালন করে। পার্বত্য এলাকায় পরিবেশ রক্ষা, সামাজিক উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় যুব সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েন ।২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি অল্প কিছুদিনের মধ্যেই বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।

শান্তি, সৌহার্দ আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে নিজেদের উদ্যোগে গরু জবাই করে তিনশ পরিবারের মাঝে মাংস বিতরণ করেছে সেগুন। কোথাও পায়ে হেঁটে, কোথাও নিজেদের মোটরসাইকেলে করে দুর্গম পাহাড়ে অবস্থিত মুসলিম পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ করে ।

সেগুনের শুভাকাঙ্ক্ষী ও সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মাংস বিতরণের কর্মসূচি সফলভাবে সম্ভব হয়েছে।মানবতার সেবায় আগামীতে সেগুন যাতে আরো বেশি ভূমিকা রাখতে পারে সেই কামনায় সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost