1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়িতে চোরাকারবারিরা বেপরোয়া, ফের পৃথক অভিযানে ৪ গরু জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে বার্মিজ গরু ও কয়েক প্রকারের দেশীয় পণ্য জব্দ করা হয়েছে। 
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে মিয়ানমার থেকে আসার সময় গরু ও বাংলাদেশ থেকে মিয়ানমারে নেয়ার সময় বিস্কুটসহ মালামাল জব্দ করেন বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির টহদলের কমান্ডার  হাবিলদার মোঃ হাফিজ উদ্দিন এর নেতৃত্বে বিওপি হতে ২ কিলোমিটার পশ্চিমে সীমান্ত পিলার-৪৮ এর শূন্য লাইনের পাশে বাংলাদেশের অভ্যন্তরে আকাশমনি বাগান নামক স্থান হতে মালিকবিহীন এ-সব বার্মিজ গরু জব্দ করা হয়।
অপর দিকে আর এক অভিযানে লেমুছড়ি বিওপির টহলদলের বিস্কুটসহ কয়েক প্রকার পণ্য জব্দ করেছে। একই দিন দুপুরে লেমুছড়ি সীমান্ত দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশ থেকে মিয়ানমারের পাচার কালে এ-সব পণ্য জব্দ করেন। বিজিবির একটি সূত্রে জানান,সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য,সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয় সচেতন ব্যক্তিদের ভিন্ন কথা প্রতিদিন বিজিবির চোখে ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে গবাদিপশু ও মাদকদ্রব্য। 
বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল, ঔষুধ,চাউল,তরিতরকারি, মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও মালামাল। বাংলাদেশ থেকে যে পরিমাণ মালামাল মিয়ানমারে পাচার হচ্ছে এভাবে চলতে থাকলে দেশে এ-সব পণ্য সামগ্রী ও খাদ্য  ঘাটতির আশংকা করেন সচেতন মহল।
অনতিবিলম্বে সীমান্তে চোরাচালান বন্ধে করতে কঠিন প্রদক্ষেপ গ্রহনে সীমান্ত রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সর্বসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost