বিজন কুমার বিশ্বাস:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২২ সেপ্টেম্বর ২৪) বিকেলে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এ সভা হয় । এ সময় উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ এর সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সাবেক মেয়র নরুল ইসলাম হায়দার, সভাপতি চকরিয়া পৌর বিএনপি, এম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক চকরিয়া পৌর বিএনপি, এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সাবেক ২নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদাম দাশ, স্থানীয় বিএনপি, জামায়াত ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ধর্মীয় নেতৃবৃন্দরা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।
Leave a Reply