1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

২ শিক্ষকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ চেষ্টাসহ নানা অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রাম লোহাগাড়ার পহরচাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনকে অপসারণ করার চেষ্টাসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অপর দুই শিক্ষক আবছার উদ্দীন এবং আইয়াস মোঃ বাবর এর বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর বিদ্যালয়ের চারজন দাতা সদস্য, অভিভাবক ও এলাকাবাসীসহ ১৭ জন সাক্ষরিত একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আবছার উদ্দিন পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত পহরচাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্বরত আছেন। তিনি আমিরাবাদ এলাকায় বসবাস করায় বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয় বলে অভিযোগ করা হয়। এতে আরও বলা হয় তিনি বিদ্যালয়ে উপস্থিতি স্বাক্ষর করার কিছুক্ষণ পরেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিদ্যালয় ত্যাগ করেন। এছাড়াও একটি বেসরকারি কোম্পানীতে চাকরি ও তার পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানে সময় দেওয়ার জন্য ছুটি চেয়ে প্রায়শই প্রধান শিক্ষক ও কমিটির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কিন্তু তিনি এলাকার স্থানীয় হওয়ার কারণে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ তোলা হয়। অপর শিক্ষক আইয়াস মোঃ বাবর বিদ্যালয়ে ২০১৭ সাল থেকে বিভিন্ন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়, নিয়মবহির্ভূত অর্থ আদায়সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণের অপচেষ্টার বিষয়ে গুরুতর অভিযোগ করা হয়।

ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন সাংবাদিককে বলেন, “২০১৮ সাল থেকে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। সর্বশেষ ৫ আগষ্ট সরকার পতনের পর অপর শিক্ষক আবছার উদ্দিন ও আইয়াস মোঃ বাবর সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব আইয়াস মোঃ বাবরকে বুঝিয়ে দিতে বলে। দায়িত্ব হস্তান্তর পত্রে জোরপূর্বক সাক্ষর আদায় করে নেয়। অন্যথায় জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে এবং অসম্মান করা হবে বলে আমাকে হুমকি প্রদান করে তারা।

অভিযুক্ত দুই শিক্ষক জানান, “আমাদের উপর আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন তাদের দুর্নীতি বাইরে বের হয়ে যাওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করেছে।”

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর জানান, “পহরচাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ সংক্রান্ত একটা পত্র পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost