পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পরিত্যক্ত অবস্থায় দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যৌথবাহিনীর অভিযানে পেকুয়া সদরের ৮ নং ওয়ার্ডের আলিজাকাটা সরকারি জলাশয়ের বাঁধে দেশীয় তৈরি এলজি একটি, দেশীয় তৈরি একনলা লম্বা বন্দুক একটি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এসময় কাউকে আটক করতে পারে নাই যৌথ বাহিনী।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানান।
Leave a Reply