1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ একশো বৎসরেও ক্ষমতার স্বপ্ন দেখবে না:লুৎফর রহমান কাজল

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধি
যে নেত্রী দলীয় নেতা কর্মীদের পেলে ৪৫ মিনিটে এক কাপড়ে দেশছেড়ে পালায় তারা আগামী একশো বৎসরে ও ক্ষমতার
স্বপ্ন দেখবে না।
সু শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুষ্ট নেতা-কর্মী ও তাদের দোষরদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়ে জাতীয় নির্বাহী কমিটির মৎস্য জীবি বিষয়ক সম্পাদক ও রামু, কক্সবাজার এবং ঈদগাহ আসনের সাবেক সংসদ লুৎফর রহমান কাজল বলেছেন, দেশ নায়ক তারেক রহমান নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চান দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে। আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের মানুষকে ঘুমাতে পর্যন্ত দেয়নি। মিথ্যা মামলা আর দুর্নীতি করে দেশকে ধ্বংস করে আজ বিদেশে পলিয়েছে। তার নেতৃত্বীতে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছে।
অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শান্তির পায়রা উড়িয়ে সম্প্রীতির বাঁধন সুদৃড় করে গিয়েছিলেন। সেই সোনার দেশে আজ লাশের মিছিলে নতুন করে স্বাধীন করেছে এই দেশের ছাত্র জনতা।
তিনি শুক্রবার ( ১১ অক্টোবর) বিকেলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন মার্টে যুবদলের ব্যানারে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
কচ্ছপিয়ায় ইউনিয়ন যুব দলের আহবায়ক আবু হান্নানের সভাপতিত্বে সদস্য সচিব শামসুল আলম শাহীন ও কামরুল হাসান সোহেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, এতে
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি নেজাম উদ্দিন নেজাম, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহামেদ, সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ চুট্টু, রামু উপজেলা যুব দলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুব দল, ছাত্রদল, কৃষক দল,ওস্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড দেশনায়ক তারেক রহমানের বিচক্ষণতায় ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ছাত্র-জনতার ১ দফার আন্দোলনে। সে এক কাপড়ে দেশ থেকে পালায় তার বাহিনীকে ফেলে। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এক মিনিটের জন্যও দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে নেতা-কর্মীদে বুকে আগলে রেখে তিলে তিলে নি:শেষ হয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, এ বিজয় ধরে রাখতে ঐক্যর বিকল্প নেই।
প্রধান বক্তা জিসান উদ্দিন জিসান বলেন,
এদিকে আজ ফ্যাসিষ্ট হাসিনা বাহিনীর কিছু নেতা পালালেও তাদের অনেক নেতা-কর্মী ও নির্বাচনের কূখ্যাত সহচর কুলাংগাররা উৎপেতে রয়েছে তারা রামু সহ দেশের সর্বত্র।
এখন সময় এসেছে তাদের চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা। উল্লেখ যুব সমাবেশটি খন্ড খন্ড মিছিলে জনসমুদ্রে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost