1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

মা স্বাস্থ্য সেবা কেন্দ্র-এনএসএস এর ১৬তম দোহাজারী শাখার উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার

বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী নজরুল স্মৃতি সংসদ ((এন এস এস) পরিচালিত মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন দোহাজারী ৩১ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানজিমুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন বিজি ট্রাস্টের সহযোগী অধ্যাপক ডাঃ এম এম নাদিমুজ্জামান, মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের আবাসিক মেডিকেল ডাঃ নাজনীন নুর, সাবেক ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাড়াও এনএসএস ক্লিনিক সমন্বয়কারী বিজন কুমার বিশ্বাস।
প্রধান অতিথি ডাঃ আহমেদ তানজিমুল ইসলাম তার বক্তব্যে বলেন দোহাজারী এই প্রথম এনজিও পরিচালিত ভিন্ন মাত্রার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের পথ ঢলা শুরু হলো। আমি শুনে খুশি হয়েছি। এখানে শুধু মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান করা হবে। এর ফলে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে এবং সুফল ভোগ করতে পারবে।
এক প্রশ্নের জবাবে, ক্লিনিক সমন্বয়কারী বিজন কুমার বিশ্বাস জানান সারা দেশে এনএসএস ১৬টি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তিনি আরো বলেন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠী যাতে স্বল্প খরচে চিকিৎসা সেবা পেতে পারে, তার জন্য এনএসএস এ প্রচেষ্টা। আর এক প্রশ্নের জবাবে বলেন, নরমাল ডেলিভারিতে সবাই কে সচেতন ও উৎসাহি করা, ক্লিনিক্যাল সেবা বৃদ্ধি করে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা। প্রতিটি গর্ভবতী মায়ের চেকআপ‌ নিশ্চিত করে প্রসব জটিলতার ঝুঁকি কমানো।
অনুষ্ঠান শেষে দোহাজারী ৩১ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানজিমুল ইসলাম ক্লিনিকের সকল কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost