1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী গ্রামে এক প্রবাসী ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই নারীর নাম কুলসুমা আক্তার (৩২)।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের আলী হোসনের মালেয়েশিয়ান প্রবাসী পুত্র মুফিজুর রহমান স্ত্রী
কুলসুমা আক্তার (৩২) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিকাল ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কুলসুমার মরদেহ উদ্ধার করে সুরতহাল ও পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহণের জন্য থানায় নিয়ে যায়। মরদেহটির সুরতহাল করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ বলেন,প্রাথমিক ভাবে কুলসুমা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে কি কারনে আত্মহত্যা করেছে, এই বিষয়ে কিছু জানি না। আমারা কুলসুমার গলায় দাগের চিহ্ন দেখতে পেয়েছি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুরুল হক বলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের আলী হোসনের মালেয়েশিয়ান প্রবাসী পুত্র মুফিজুর রহমান স্ত্রী কুলসুমা আক্তার (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছি। মহিলার গলায় দাগের চিহ্ন আছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি সুরতহাল করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর, মৃত্যুর মূল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost