1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান ও জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায়
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইতু’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পলিথিন বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ২ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সম্প্রতি লক্ষ্য করা গেছে বাজারগুলোতে ব্যাপক হারে নিষিদ্ধ ও অবৈধ পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই পলিথিন পরিবেশের নীরব শত্রু ও ক্ষতিকারক। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এখন থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের এই নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে।
এসময় পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost