তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৪-২৫ উপলক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন টুর্নামেন্ট উপজেলা বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এস.এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন।
৬ নভেম্বর উপজেলার পদুয়া ইউনিয়নের চৌধুরী গেস্ট হাউজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এস.এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন। তিনি জানান, “এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ৫টি পৃথক উপ-কমিটি ঘোষণা করা হলো। এগুলো হলো- ১। আপিল, বাইলস ও রেফারি পরিচালনা উপ-কমিটি, ২। মঞ্চ সজ্জা ও প্রচার উপ-কমিটি, ৩। শৃঙ্খলা উপ-কমিটি, ৪। আপ্যায়ন উপ-কমিটি, ৫। মাঠ প্রস্তুত উপ-কমিটি।” আগামী ডিসেম্বর-24 এর প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরু হওয়ার আকাঙ্ক্ষা করছেন তিনি। তিনি সাংবাদিককে আরও বলেন, “জাতিকে উজ্জ্বীবিত করতে ও তরুণ প্রজন্মকের মননশীলতাকে সামাজিক ব্যাধি থেকে ফিরিয়ে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।” এসময় তিনি সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সহ-সভাপতি বাবু সুনিল কুমার চৌধুরী, এস.এম,জাকারিয়া। এতে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply