1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নাইক্ষ্যংছড়িতে বিএনপির বৃহৎ বিশাল জনসমাবেশ ও গণমিছিল

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার

জাহাঙ্গীর আলম কাজল,প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সবচে বৃহৎ বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাইক্ষ্যংছড়ি সদরে এলাকায় জমায়েত হন। পরে সেখানে একসাথে মিলিত হয়ে বিশাল গণমিছিল নাইক্ষ্যংছড়ি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বিশাল জনসমাবেশে অংশগ্রহণ করেন।নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী সভাপতিত্বে ও সাবেক সংগঠনিক সম্পাদক নুরুল কাসেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ,সহ-সভাপতি সাশৈপ্রু,বান্দরবানের যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম চৌধুরী,।
বান্দরবান জেলা মহিলা সভাপতি
মিসেস নিরুতাজ বেগম নিল,
সভাপতি,জেলা আলী হায়দার বাবলু,বান্দরবান আহবায়ক জিয়ামঞ্চ মোসলেম উদ্দিন চৌধুরী বান্দরবান জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দি প্রমুখ। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি উফেচা মার্মা,উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন,বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর,বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ডা: মিজান,সাবেক যুগ্ন আহবায়ক আমিরুল কবির রাকিক, বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক আবদুর রশিদসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জন সমাবেশে বক্তারা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি বলেন,আমাদের সরকার ক্ষমতায় এলে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করবে। বীর বাহাদুর আওয়ামী লীগের এমপি ও মন্ত্রী থাকা অবস্থায় শত কোটি দুর্নীতি করেন সাবেক এমপি বীর বাহাদুর কে ব্যবহার করে লক্ষ্মীপদ দাশ ,অমদ কান্তি দাস শত কোটি টাকার মালিক, বান্দরবান জেলায় সাধারণ মানুষের ভোট চুরি করে অবৈধ নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর।জনসমাবেশে আসার জন্য যারা নেতাকর্মীরাদের বাধা প্রদান করেছেন, তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের কে আশ্রয় দিয়েছে,আ: লীগের সাথে হাত মিলিয়ে যারা বিএনপি পরিচয় দেয়,তারা আসলে বিএনপি নয় তারা আওয়ামী লীগের দালাল।
বিশাল জনসমাবেশ প্রধান অতিথি সাবেক সংসদ সাচিং প্রু জেরি বলেছেন,স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, আমাদের বিএনপির সরকার ক্ষমতায় এলে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করতে পারবে।
সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost