তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ায় আল বায়্যিনাহ ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলা হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা জানান, চলতি মাসের ৯ তারিখ মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এরমধ্যে মোট ১০০ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি বিবেচনায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের নিয়ে শিগগিরই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, মাওলানা মুছা তুরাইন, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক রিদওয়ানুর রহমান রাইহান, সদস্য সচিব আজাদ শেখ, শিক্ষা সচিব জোবাইদ হাসান, পরিক্ষা নিয়ন্ত্রক কায়ছার হামিদ, সহ-পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আহাদ প্রমুখ।
Leave a Reply