1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

সাতকানিয়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে কর্মীসভা চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(১৫ নভেম্বর) বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাংগিয়া হাতিয়ারপুল বাজার প্রাঙ্গনে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের টেরিবাজার ব্যাবসায়ী সমিতির উপদেস্টা আলহাজ্ব আবদুস ছমদ এর সভাপতিত্বে অনুস্টিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক।

ছাত্রদল নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুর রহিম, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্য সচিব এম.এ.রহিম, উপজেলা বিএনপির সদস্য জাকেরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলুয়ার হোসেন, যুবদল নেতা মো,ইছমাইল, চট্টগ্রাম দক্ষিন জেলা শ্রমিক দল নেতা মোঃ শফিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোঃ রাসেল, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোরশেদুল আলম, রফিকুল ইসলাম, সোনাকানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সেক্রেটারি মোরশেদুল আলম, আবদুর রহিম, মোবারক আহমদ প্রমুখ।

প্রধান বক্তা তাহার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমান এর ৩১দফা বাস্তবায়নের লক্ষে এবং কোন ভুইপোর বিএনপি নাম বিক্রি করে কোন চাদাবাজি করে তারেক রহমান এবং সাতকানিয়া-লোহাগাড়ায় জননেতা জামাল হোসেন ভাইয়ের নামে কেউ বদনাম করবে তা মেনে নেওয়া যাবে না।কোন মাদক ব্যবসয়ি ও চাদাবাজ আওয়ামিলীগ এর কোন স্থান হবে না বিএনপিতে।

সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে ছিল। আল্লাহর অশেষ কৃপায় ছাত্রজনতা ও দেশের জণগণ কে সাথে নিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে সক্ষম হয়।আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost