1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

বিচারাধীন বিরোধীয় জায়গা দখল: থানায় অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

বিরোধীয় জায়গা নিয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগ উঠেছে চট্টগ্রাম সাতকানিয়ার সোনাকানিয়া মির্জাখীল এর বাংলাবাজার এলাকায়। এ বিষয়ে ভুক্তভোগী জায়গার মালিক ছোট হাতিয়া ৩নং ওয়ার্ডের হাজী আবদুল হাকিমের ছেলে রফিক আহমদ বাদশা বাদী হয়ে একই এলাকার আবদুস শুক্কুরের পুত্র জসিম উদ্দীন ও মোহাম্মদ সেলিম, মৃত কাদের বকসুর পুত্র আহমদের রহমান লেদু এবং মৃত আজিজুর রহমানের ছেলে নুরুল ইসলামকে বিবাদী করে সাতকানিয়া থানা প্রশাসন ও আর্মি ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রফিক সাংবাদিককে জানান, “বিগত ২০১৩ সালে জায়গার পূর্ববর্তী মালিক ফরোক আহমদ এর নিকট হতে আমি ও আমার ভাগিনা কামাল বায়নানামা করি। পরবর্তীতে সেপ্টেম্বর-২০১৫ সালে ৩৩৯৮ নং রেজি. কবলা মূলে খরিদ করে সংস্কার করে ভোগদখল করতে থাকি। কিন্তু প্রতিপক্ষগণ জায়গাটির লোভে পড়ে জবরদখলের উদ্দেশ্যে আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন মামলা-মোকদ্দমা করতে থাকে। ওই মামলা দীর্ঘদিন চলার পর আমার ভাগিনা কামাল খরিদকৃত জায়গার ডিক্রীপ্রাপ্ত হয়। কিন্তু প্রতিপক্ষগণ আদালতের ডিক্রী অমান্য করে গত ৫ নভেম্বর সকালে ওই জায়গায় বেআইনীভাবে প্রবেশ করে ঘেরা-বেড়া ও ক্ষেতের ফসল নষ্ট করে আমাদের ৫০ হাজার টাকার ক্ষতি করে।” তিনি আরও বলেন, “ওইদিন প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় আমার দখলীয় জায়গায় পাকা বাউন্ডারি ও স্থাপনা নির্মাণ করে। এসময় তাদেরকে বাধাদান করতে না পেরে ৯৯৯ এ ফোন করে পুলিশ প্রশাসনে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন।”
এ বিষয়ে তদন্তকারী এস.আই. ইমরান বলেন, “৯৯৯ এ ফোন পাওয়ার পর আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাই। এসময় আমরা বিবাদীদেরকে মামলাটি আদালতে বিচারাধীন থাকায় বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছি।”
বিবাদী সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিরোধীয় জায়গাটি আমাদের মৌরশীয় সম্পত্তি। আদালত আমাদের পক্ষে জায়গাটির বিষয়ে ডিক্রী দিয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost