1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নাইক্ষ্যংছড়িতে স্মরণ সভা

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময়ে উপজেলা প্রশাসনের অফির্সাস ক্লাবের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো.মাসরুরুল হক,
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, মমতাজ উদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ চুট্র,সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, সহ-সভাপতি নুরুল আবছার সোহেল, উপজেলা ছাত্র দলের সভাপতি জিয়াবুল হক জিয়া,
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জামায়াত ইলসামীর সাকেক উপজেলা সেক্রাটারী মাহামুদুল হক বাহাদুর উপজেলা যুবদলের আহবায়ক আবু ছুফিয়ান চৌধুরী, ছাত্র শিবিরের কলেজ সভাপতি নুর সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: হোসাইন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও স্বেচ্ছা সেবকদলের নেতা আব্দুর রশিদ,প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রদলের নেতা শাহাদত প্রমূখ।
এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মৃত মতিউর রহমানের ছেলে সাইফুল ইসলাম মামুন আহত হয়েছেন। গণঅভ্যুত্থানে
অংশগ্রহণকারী মামুনসহ সকলের সুস্হতা ও দীর্যায়ু কামনা এবং শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost