1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

নাইক্ষ্যংছড়ির নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতা ও সড়কে প্রতিকন্ধতা সৃষ্টি করে রাষ্ট্রিয় সম্পদ ধ্বংসের চেষ্টার অভিযোগে  ৯৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও রিষ্ফোরকদ্রব্য আইনে করা  মামলায় দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।  এ দুজনের মধ্যে আলম কোম্পানী জেলা আওয়ামী লীগ নেতা ও ইমরান উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ দু’জন চেয়ারম্যান বান্দরবানের একটি বিজ্ঞ আদালত ওই মামলায় জামিন নিতে আবেদন করলে তাদের জামিন না মন্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন। চেয়ারম্যান দু’জন হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান। 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এ দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে আর ৩০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মোট ৯৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ দু’চেয়ারম্যান বান্দরবানের একটি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে বান্দরবানে সেই আদালতের পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে  জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা দু’জনই জামিন আবেদন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost