1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

ভূমিদস্যু নুরুল আমিন বাহিনীকে ধাওয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার

আপন বাংলা ডেস্ক:
নিয়ম নীতি না মেনে ছেলের পুলিশের চাকুরীর প্রভাব কাটিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় অবৈধভাবে অন্যের জায়গা জবরদখল করে বাড়িঘর, পোল্ট্রি ফার্ম ও অবৈধ স্থাপনা তৈরি করছেন স্থানীয় ভূমিদস্যু নরুল আমিন।
স্থানীয় সুত্রে জানা যায়, বিগত সময়ের ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের আমলে তার সন্তানের পুলিশের চাকুরীকে পুঁজি করে ভূমিদস্যুতা করেছিল এই নরুল আমিন। গত (৪ই আগষ্ট) ছাত্র জণতার আন্দোলনের পর দেশে সব বৈষম্যতা দূর হলেও এখনও আধুনগরে রয়ে গেছে ভূমিদস্যুতা ও বৈষম্য।
বিগত সময়ের মত করে যাচ্ছে এই নরুল আমিন ভূমিদস্যুতার কাজ। শক্রবার (২০ই ডিসেম্বর) ভোরে নুরুল আমিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্থানীয় একটি জায়গা জবরদখল করতে গেলে গোপন সুত্রে তা সেনাবাহিনীর নজরে আসে। পরে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় ভূমিদস্যু এই সন্ত্রাসীরা।
একাধিক সূত্রে জানা যায়, বিগত আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে গত ১৭ বছর ধরে চলছে সাধারণ মানুষের উপর অত্যাচার, অন্যের জায়গা জবরদখল, গাছ-পাহাড় কাটা ও বন দখলের মহোৎসব। এটিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নুরুল আমিনের অবৈধ বিভিন্ন স্থাপনা ও ভূমিদস্যু বাহিনী। যার নেতৃত্বে রয়েছেন স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী নরুল আমিন।
এছাড়া রয়েছে তার চাঁদাবাজের কারবারও। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ ও প্রাণনাশের হুমকি। তার বিরুদ্ধে চাঁদাবাজীর ও ভূমিদস্যুতার অভিযোগ পাওয়া গেছে লোহাগাড়া থানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost