জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি:
ককসবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার ( ২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তিনি কয়েকশ শীতার্তকে এ সব কম্বল বিতরণ করেন।
পাশাপাশি রামু সেনা নিবাসের আওতাধীন ডাক্তার কাটা এলাকায় সেনাবাহিনীর একটি মহড়া পরিদর্শন করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র আরো জানান,
সেনাপ্রধান দুপুর সাড়ে ১২ টায় এসে পৌঁছেছেন কচ্ছপিয়া ইউনিয়নের নাছির-নূরহাজান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানেই তিনি হেলিকপ্টারে এসে
শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন।
১ টা তিনি সেনা সদস্যদের শীতকালীন মহড়াস্থল পরিদর্শশেষে বিকেলে তিনি
ফিরে যান।
শীতবস্ত্র পাওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধ নুরুল ইসলাম বলেন,সেনা প্রধানের কাছ থেকে শীতের কম্বল নিতে পেরে নিজকে ধন্য মনে করছেন তিনি। এ সময় সেনা প্রধান তার সাথে কূশল বিনিময়ও করেছেন বলে দাবী করেন এ প্রতববেদককে।
এদিকে স্থানীয় সরদার মোজাফফর আহমদ বলেন, সেনা প্রধানকে দেখার জন্যে সকাল থেকে শতশত গ্রামবাসী ভীড় করছিলেন এখানে । দুর থেকে হলেও তাকে এক নজর দেখতে পেরে তিনিসহ এলাকার মানুষ খুবই খুশি।
Leave a Reply