1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

টইটং খালে মাটির বাঁধ নির্মাণ: পেকুয়ায় বোরো চাষ হবে আড়াই হাজার একর জমিতে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার

রিয়াজ উদ্দিন, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় টইটং খালের ওপর তৈরি হচ্ছে মাটির বাঁধ। এতে করে চলতি মৌসুমে বোরো চাষ হবে প্রায় আড়াই হাজার একর জমিতে। এতোদিন টইটং খালের ওপর মাটির বাঁধ নির্মাণ না হওয়ায় চাষাবাদ অনিশ্চিয়তা থাকায় স্থানীয় কৃষকের মাঝে হতাশা ও সংশয় দেখা দিয়েছিল। রাবারড্যাম অংশে কৃত্রিম মাটির বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় কৃষকের মাঝে হাসি ফুটেছে। গত শুক্রবার খালে মাটি ফেলে বাঁধ তৈরির কাজ উদ্বোধন করেন। ওইদিন দুপুরে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসম বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, টইটং খালের ওপর নির্মিত রাবারড্যামের রাবার গত দুবছর আগে ফুটো হয়ে যায়। ওই সময় থেকে রাবারড্যাম অংশে খালের ওপর মাটির কৃত্রিম বাঁধ তৈরি করে চাষাবাদ করে আসছিল স্থানীয় কৃষকেরা। টইটং ও বারবাকিয়া ইউনিয়নের প্রায় আড়াই হাজার জমির বোরো আবাদ নির্ভরশীল বাঁধের ওপর। বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

সুত্রে জানাগেছে, ২০০৫ সালে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রবাহমান টইটং খালের ওপর একটি রাবারড্যাম নির্মাণ করে। ২০১১ সালে টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. এর ওপর রাবারড্যামের দায়িত্বভার ন্যস্ত করে সরকার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, মাটির বাঁধ তৈরির জন্য প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কাজ বাস্তবায়ন করছে। আশা করছি দ্রুত সময়ে বাঁধ তৈরি কাজ শেষ হবে। কৃষক যথাসময়ে বোরো আবাদ শুরু করতে পারবে।

এ ব্যাপারে টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.এর সভাপতি ডাঃ নুরুল কবির বলেন, আমরা দুঃচিন্তায় ছিলাম। বাঁধ নির্মাণের জন্য উপকরণ মজুদ করা হয়েছে। আগামি সপ্তাহ দশেক দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

তারিখ-১৪-০১-২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost